অনলাইন ডেস্ক : নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। আবার আইনসভা এবং বিধিবদ্ধ সংস্থাগুলিতে নির্বাচকমন্ডলী কর্তৃক প্রকাশ্য বা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা হয়। ভোট বা নির্বাচনের ধারণাটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ, নেতৃত্ব নির্বাচন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম প্রধান উপায় হলো এই নির্বাচন প্রথা। দেশে দেশে বড় এবং ঐতিহাসিক অনেক পরিবর্তন সূচিত হয়েছে ভোটের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে বর্তমানে গণতান্ত্রিক দেশগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাসনকাজে অংশ নেন সাধারণ জনগণ। আর তাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ নির্বাচন। আধুনিক সমাজে রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে এই পদ্ধতির চালু রয়েছে নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক পর্যবেক্ষণে দেখা যায়, সকল...
Developed by BDITHOST