অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে চলতি সপ্তাহে শীর্ষ পর্যায়ের একদল ইরানি কর্মকর্তা দোহা সফর করেন। গত ৮ই এপ্রিল থেকে কার্যকর থাকা একটি নাজুক যুদ্ধবিরতি সত্ত্বেও আঞ্চলিক দেশগুলো যুদ্ধ বন্ধে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। উপসাগরীয় দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অঞ্চলের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা জোরদারে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ বিষয়েও কথা হয়েছে। কাতারের আমির জোর দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুদৃঢ় করতে এবং উত্তেজনা এড়াতে সব পক্ষের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক...
Developed by BDITHOST