নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:৩২। ৪ মার্চ, ২০২৬।

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

মার্চ ৩, ২০২৬ ১০:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েতগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় এ সংস্থা সিদ্ধান্তটি জানায়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো তথ্য যথাসময়ে জানানো হবে।

উক্ত গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের নিকটবর্তী বিমান বিক্রয় কেন্দ্র বা তাদের ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে : সমাজকল্যাণ মন্ত্রী

যেকোনো প্রয়োজনে যাত্রীদের ১৩৬৩৬ নম্বরে অথবা আন্তর্জাতিক কলকারীদের জন্য +৮৮ ০৯৬১০৯ ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় ও ভোগান্তি বেড়েছে।

আরও পড়ুনঃ  ৬৫০ সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী : আইআরজিসি

যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এখন পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।