পিন্টু আলী চারঘাট (রাজশাহী) : একসময় খালটিতে ইচি (চিংড়ি) মাছের এতই প্রাচুর্য ছিল যে স্থানীয়রা নাম দিয়েছিলেন ‘ইচিমারির খাল’। কিন্তু বছরের পর বছর পলি জমে বড়াল নদী ও মুসা খাঁ নদীর সংযোগকারী এই খালটি ভরাট হয়ে গেলে পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায়। লোকমুখে পরিচিতি পায় ‘মরা খাল’ নামে। সেচের পানির অভাবে শত শত একর কৃষিজমিতে উৎপাদন কমে যায়, বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হতো হাজারো মানুষকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি ১০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ ইচিমারির খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। ফলে আবারও বড়াল ও মুসা খাঁ নদীর মধ্যে পানিপ্রবাহের দুয়ার উন্মুক্ত হয়েছে। দূর হচ্ছে সেচসংকট ও জলাবদ্ধতা। নতুন করে আশার আলো দেখছেন কয়েক হাজার প্রান্তিক কৃষক। ইতোমধ্যে কৃষকেরা খালের পানিতেই পাট জাগ দেওয়া শুরু করেছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা...
Developed by BDITHOST