স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের পরে বাঙালি জাতির যদি কোনো শ্রেষ্ঠ অর্জনের কথা আমরা বলি, তবে এই জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন । এ আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল দশটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, বাঙালি জাতির বিভিন্ন গণতান্ত্রিক ও ঐতিহাসিক অর্জনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্রসমাজ যখন কোনো ন্যায়সঙ্গত আন্দোলনের নেতৃত্ব দেয়, তখন সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা প্রকাশ করে। তিনি বলেন, জুলাই আন্দোলনও সেই ঐতিহ্যের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জুলাই আন্দোলনকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দেশের বৃহত্তর স্বার্থে...
Developed by BDITHOST