অনলাইন ডেস্ক : বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা—তা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির সবশেষ অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম এনে এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। শনিবার (৩০ মে) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে তদন্ত কার্যক্রমের সবশেষ অগ্রগতি, এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন কমিটির সদস্যরা। এসময় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মূর্তিগুলোর সত্যতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ ও বৈজ্ঞানিক মূল্যায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের...
Developed by BDITHOST