মো. খালিদ হাসান : তিন ভাই-বোনের মধ্যে রাকিব (ছদ্মনাম) সবার ছোট। স্কুলজীবনে মেধাবী, ভদ্র ও সম্ভাবনাময় এই তরুণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন বন্ধু, নতুন পরিবেশ আর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের হাত ধরে প্রথম মাদকের সংস্পর্শে আসে। শুরুটা অবশ্য কৌতূহল থেকে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন গ্রুপ, এনক্রিপটেড মেসেজিং অ্যাপ এবং অনলাইন লেনদেনের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতে থাকে। পরিবারের কেউ বিষয়টি বুঝে ওঠার আগেই তার লেখাপড়া থেমে যায় এবং একসময় তাকে আইনের মুখোমুখি হতে হয়। রাকিবের গল্প শুধু একজন তরুণের নয়; এটি ডিজিটাল যুগে মাদকের বিস্তৃত জালের একটি প্রতিচ্ছবি। একসময় মাদক ব্যবসা বলতে সীমান্তপথে চোরাচালান কিংবা নির্দিষ্ট কিছু এলাকায় গোপন কেনাবেচার চিত্রই বেশি চোখে পড়ত। কিন্তু প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে সেই চিত্র বদলে গেছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম,...
Developed by BDITHOST