স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। সভায় আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। এছাড়া মহানগরীতে ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে...
Developed by BDITHOST