অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের ত্রিনদীর রঞ্জন মন্ডল (৫০), মুকসুদপুরের মো. আমজাদ আলীর ছেলে মাসুদ মিয়া (৩৫), খুলনার সোনাডাঙ্গার শেখ আহমদ মিয়ার ছেলে শেখ আব্দুল আল মামুন (৪২), গোপালগঞ্জ সদরের মো. হেদায়েত মিয়া (৪৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গোপালগঞ্জ সদরের মাসুদ মিয়ার মেয়ে সুইটি আক্তার (২২), নড়াইলের লোহাগাড়ার বকু শিকদারের ছেলে ফরহাদ হোসেন (৬৭), গোপালগঞ্জ সদরের মাসুম মিয়ার ছেলে মোস্তাক শেখ (৪১), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মো. কাঞ্চন শেখের ছেলে শেখ কবির হোসেন (৫৭), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...
Developed by BDITHOST