স্টাফ রিপোর্টার : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে দায়িত্বের সাথে কাজ করতে হবে। তিনি আজ শনিবার (৬ জুন) ঢাকায় বিএসটিআই এর মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণকভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরো বলেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে মানুষকে বিএসটিআই’র ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বিএসটিআই থেকে অনুমোদিত পণ্য শুধু দেশের বাজারেই বিক্রি হয় না, বিদেশেও দেশীয় পণ্যের মর্যাদা বহন...
Developed by BDITHOST