স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রুপের সদস্যবৃন্দের পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ও বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় এ সভা দুটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সকালে অনুষ্ঠিত সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের লাল গোলাপ, কৃষ্ণচূড়া, শাপলা, শিমুল ক্লাস্টারের নেতৃবৃন্দ ও বিকেলে পদ্মা, মল্লিকা, আশার আলো, আলোর সন্ধান ক্লাস্টারের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বিভিন্ন মতামত তুলে ধরেন। মেয়র নতৃবৃন্দের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন। সভায় বক্তারা সুন্দর বাসযোগ্য নগরী রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে মাননীয় মেয়রের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু...
Developed by BDITHOST