মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানীকর সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এরই প্রতিবাদে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এমপি সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি এমপি টিপুর রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে উপজেলা বিএনপির ষড়যন্ত্রকারী কতিপয় নেতাদের বহিস্কারের দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির একটি অংশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা ও তাঁকে ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জনপ্রিয়তার শীর্ষে...
Developed by BDITHOST