এস,এ সিরাজুল ইসলাম, মান্দা : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা আমির আমিনুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, জুলাই শহীদ রাসেলের বাবা মো. পিন্টু রহমান, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. মোশারফ হোসেন, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. নাহিদ হোসেন, মো. নাজমুল হোসাইন...
Developed by BDITHOST