মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন এবং ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মান্দা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। ডিবি সূত্রে জানা যায়, মান্দা থানার সতিহাট এলাকায় হাট উপলক্ষে বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সতিহাট বাজারে ভূপেনের চায়ের দোকানের সামনে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এবং সুযোগ পেলেই সেগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক অবস্থানে থাকা জব্বার (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। তিনি বগুড়া জেলার আদমদীঘী থানার শান্তাহার...
Developed by BDITHOST