এস এ সিরাজুল ইসলাম মান্দা : নওগাঁর মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৮৫)। তিনি দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পালপাড়া এলাকার গৌতমের ছেলে শুভ দে (২৮) ও নজিপুর সদরের নিত্যগোপাল কর্মকারের ছেলে লাল কর্মকার (২৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য নিহত মজিবর রহমান বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে একটি মোটরসাইকেলে বাসস্ট্যাণ্ডে দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠা মাত্রই ফেরিঘাটের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ...
Developed by BDITHOST