স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামী মোঃ শাহিন আলম (৩০)’কে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন আমিশাপাড়া সাকিনস্থ এসএম এন্টারপ্রাইজ এর সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব- ১১ ও র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প এর যৌথ আভিযানিক দল অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ ১৪.৪০ ঘটিকায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন আমিশাপাড়া সাকিনস্থ এসএম এন্টারপ্রাইজ নামীয় সামনে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহিন আলম (৩০) ,পিতা-মৃত আবুল হোসেন, সাং-চক মানিক, থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, জনৈকা ভিকটিম (২৬) একজন বাক ও শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন গত ১৮ জুলাই দুপুর অনুমান ১.১৫ ঘটিকার সময় ভিকটিম এর...
Developed by BDITHOST