বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মামীর সঙ্গে ভাগিনার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় শাহ আলম নামে এক যুবককে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিহত শাহ আলমের মামী আরিফা বেগম (৩২) ও তার পরকীয়া প্রেমিক শাহীন মিয়া (৪৫)। শিবগঞ্জ থানা পুলিশ গত সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উপজেলার বিহার ইউনিয়নের দোবিলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ মে সকালে ফসলি জমি থেকে রক্তাক্ত অবস্থায় শাহ আলমের...
Developed by BDITHOST