অনলাইন ডেস্ক: লো স্কোরিং ম্যাচও যে এত রোমাঞ্চকর হতে পারে সেটি আরেকবার দেখা গেল দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার লড়াইয়ে। অজিদের বোলিং তোপে ঘরের মাঠে চোখে শর্ষে ফুল দেখছিল প্রোটিয়া ব্যাটাররা। ঢাল হয়ে দাঁড়িয়ে অনবদ্য সেঞ্চুরি হাঁকান অধিনায়ক টেম্বা বাভুমা। ২২৩ সহজ টার্গেট তাড়া করতে নেমে বিপদে পড়ে অস্ট্রেলিয়াও। বদলি হিসেবে নেমে অজিদের উদ্ধার করে নায়ক বনে যান মার্নাস লাবুশেন। ১১৩ রানে ৭ উইকেট খুইয়ে জয় প্রায় হাতছাড়া হয়েই যাচ্ছিল অস্ট্রেলিয়ার। তাদের ম্যাচে ফেরালেন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে না থাকা মার্নাস লাবুশেন। তাকে যোগ্য সঙ্গ দেন অ্যাশটন আগর। শেষ পর্যন্ত ৯৩ বলে ৮০ রানে অপরাজিত থাকেন লাবুশেন এবং ৬৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন অ্যাগার। ৪০.২ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অথচ এই ম্যাচে অজিদের সেরা একাদশেই ছিলেন না লাবুশেনে।...
Developed by BDITHOST