অনলাইন ডেস্ক : সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এই সংসদ সদস্য দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি সকালে অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল...
Developed by BDITHOST