স্টাফ রিপোর্টার : মার্কিন দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে এবার ২৮ কোটি টাকার ওষুধ পেল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বিনা মূল্যে পাওয়া এসব ওষুধ বিনা মূল্যেই রোগীদের দেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকালে বিপুল টাকার এই ওষুধ এসেছে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালেই বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬ সিরিঞ্জ ওষুধ এসে পৌঁছেছে হাসপাতালে। এর দাম প্রায় ২৮ কোটি টাকা। ল্যাবোরেটরি কনফার্মড অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ আরও কিছু অসুখে আক্রান্ত অবস্থায় ভর্তি থাকা রোগীদের অত্যন্ত দামি ওষুধটি বিনা মূল্যে দেওয়া হবে। কোন রোগীর ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা যাবে তা তদারকি করবেন অধ্যাপক আজিজুল হক আজাদ। ‘ডিরেক্ট রিলিফ’ একটি আন্তর্জাতিক মানবিক...
Developed by BDITHOST