অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানের হামলার কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ। আজ শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো তাদের নির্দেশনা উপেক্ষা করেছিল। এ কারণে এগুলোর ওপর হামলা হয়। এরপর জাহাজগুলো থেমে যায়। আর এ হামলার পর আরও চারটি জাহাজ দ্রুত তাদের গতিপথ বদলে ফেলে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড। তারা এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালানো এবং এগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে চারটি ট্যাংকার দ্রুত সময়ে তাদের গতিপথ বদলে আগের জায়গায় ফিরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে, এই জাহাজগুলো একটি ঘোষিত পথ দিয়ে ও যুক্তরাষ্ট্রের আকাশ নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।” এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন হরমুজ প্রণালি...
Developed by BDITHOST