অনলাইন ডেস্ক : ঈদের দিন মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। আর তা নিয়ে বেশ আশাবাদী সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনেমাটি নিয়ে এক অভিনব চ্যালেঞ্জ ও বড় ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেন, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’। দর্শকদের উদ্দেশে একটি ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, চ্যালেঞ্জ একটাই, যদি কারো কাছে ছবি খারাপ লাগবে, জাস্ট টিকিটের পেছনে নাম এবং আপনার বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দিবেন, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। জাজ-এর এড্রেস কোথায় পাবেন? গুগলে। সিনেমার প্রধান চরিত্রগুলোতে নতুন...
Developed by BDITHOST