স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী নগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য মাস্তুল ফাউন্ডেশন সুষম খাদ্য, ঔষধ ও আর্থিক সহযোগিতা প্রদান করছে। রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে...
Developed by BDITHOST