স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। কলেজটির প্রদর্শক আলেয়া খাতুন হীরার বিরুদ্ধে স্থানীয়দের মারধর, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জয়নগর ইউনিয়নের দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কলেজজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগামী ৪ ও ৫ মে দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলের দাওয়াতপত্র দিতে কয়েকজন এলাকার গণ্যমান্য ব্যক্তি কলেজে প্রবেশ করেন। তাদের দাবি, অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা ভেতরে যান। তবে অভিযোগ রয়েছে, দাওয়াতপত্র দেওয়ার আগেই প্রদর্শক আলেয়া খাতুন হীরা উত্তেজিত হয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে কথা কাটাকাটি সংঘর্ষে...
Developed by BDITHOST