স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডিল চরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ও নৌপথে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেক ডগার ঘাটে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন। রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ সঙ্গে ছিলেন। এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে...
Developed by BDITHOST