অনলাইন ডেস্ক : মিয়ানমারের শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বিস্ফোরণে কাউং তাতের প্রায় ২০০টি এবং পার্শ্ববর্তী গ্রাম পান লোনের ১০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শান প্রদেশের সঙ্গে চীন, লাউস এবং থাইল্যান্ডের সীমান্ত আছে। নিহতদের মধ্যে ৩ জন চীনা নাগরিক আছেন। বাকি নিহতদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন এক বছর বয়সী শিশু আছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। শান প্রদেশটি মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)-এর নিয়ন্ত্রণাধীন। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার এক বছরের মধ্যে সেনাবাহিনীকে হটিয়ে শান প্রদেশ দখল করে টিএনএলএ। শান প্রদেশে মূল্যবান...
Developed by BDITHOST