স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন, তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার রাতে নিটোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি না থাকে, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো খরচ বহন করতে হবে না। প্রয়োজনে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী সংগ্রহ করতে হলেও তার হিসাব সংরক্ষণ করা হবে এবং সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক খরচের জন্য...
Developed by BDITHOST