অনলাইন ডেস্ক : মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আহমেদ খান পরিচালিত এই ছবিটি। শুধুমাত্র সাধারণ দর্শকই নন, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র দুই দিনের মাথায় ছবিটির ট্রেলার ২৮ মিলিয়নেরও বেশি ভিউ কুড়িয়েছে। সেই সঙ্গে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থানে। দর্শক উত্তেজনার পারদ কতটা উঁচুতে, তার প্রমাণ মিলল আন্তর্জাতিক চলচ্চিত্র ডাটাবেজ আইএমডিবিতে। বর্তমানে আইএমডিবির ‘টপ ১০ মোস্ট অ্যান্টিসিপেটেড’ ভারতীয় ছবির তালিকায় এক নম্বরে রাজত্ব করছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই ছবির হাত...
Developed by BDITHOST