অনলাইন ডেস্ক: শাহরুখ ঝড়ে কাঁপছে গোটা বিশ্ব। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েই চলেছে। প্রেক্ষাগৃহে শাহরুখ ভক্তদের ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে। পছন্দের তারকার সাজে নানা লুকে সিনেমা হলে ‘জওয়ান’ দেখতে হাজির হয়েছেন কিং খানের ভক্ত-অনুরাগীরা। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে পড়েছে ব্যান্ডেজে ঢাকা মুখে শাহরুখ লুক। যেই স্রোতে গাঁ ভাসিয়েছেন ছোট্ট শাহরুখ ভক্তও। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিং খানের খুদে এক ভক্তের ‘জওয়ান’ লুক। যেখানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে ছোট্ট ওই শিশুকে। ছবিগুলো শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, ‘কাশীপুরের এই ছোট্ট শিশুটিকে দেখুন, এখানকার রয়্যাল সিনেমাতে হাজির হয়েছিল এই সাজে। কাশীপুরের সমস্ত শিশুরাই জওয়ানের সঙ্গে দেখা করতে চায়। শাহরুখ খান প্লিজ এখানে একবার আসুন।’ টুইটারে ভাইরাল সেই পোস্টটি...
Developed by BDITHOST