নাটোর প্রতিনিধি : নাটোরে খাবারের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। শিশুটি বর্তমানে ৩২ সপ্তাহের (৮ মাস) অন্তঃসত্ত্বা। মঙ্গলবার (৯ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা নাটোর সদর থানায় মামলা করেন। পরে একই দিন এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি ওসমানকে (৫৬) গ্রেপ্তার করে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা শিশুটির পরিবার হিন্দু ধর্মালম্বী। তার বাবা শহরের একটি দর্জির দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন। মা অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পরিবারের সদস্যদের শিক্ষার আলো না থাকলেও মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল তাদের। বর্তমানে শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী শিশুর বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারীর মুদি দোকান। বিভিন্ন সময় বিস্কুট, নুডুলস,...
Developed by BDITHOST