স্টাফ রিপোর্টার : জন্মের পর থেকেই ঠান্ডাজনিত অসুখে ভুগছিল পাবনার বেড়ার ইয়াকুব আলীর মেয়ে নেহা (দুই মাস)। গেল ঈদের দিন তার শরীরে হাম দেখা দেয়। তারপর দ্রুতই ২৩ মার্চ তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শিশু বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়ার পরামর্শ দেন। নেহার অভিভাবক দ্রুত পিআইসিইউতে গিয়ে সিরিয়াল দেন। তার সিরিয়াল পড়ে ১২। পিআইসিইউর জন্য অপেক্ষাধীন থাকা অবস্থাতেই বুধবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। ছোট্ট শিশুটির লাশ নিয়ে মা-বাবা যখন বাড়ির পথে, তখন বিকেলে পিআইসিইউ থেকে নেহার মা চামেলীর মোবাইল ফোনে কল আসে। সেখানে বেড খালি হওয়ায় নেহাকে নিয়ে তারা পিআইসিইউতে আসতে বলেন। ফোন পেয়ে শোকাতুরা মায়ের কান্না যেন আর বাঁধ মানে না। পরে স্বজনেরা...
Developed by BDITHOST