অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ফুটবল বিশ্লেষকরা তো বটেই, অর্থনীতিবিদরাও বিভিন্ন দলের সম্ভাবনা-শঙ্কা নিয়ে ভবিষ্যদ্বাণী করে চলেছেন। এমনকি প্রাণীদের দিয়েও ভবিষ্যদ্বাণী করানো হচ্ছে, কে বা কারা জিতবে? সম্প্রতি ‘রিতিনিয়া’ নামের এক ব্রাজিলিয়ান হাঙর এসেছে আলোচনায়। এবার মেক্সিকোর গুয়াদালাজারার চিড়িয়াখানায় প্রাণীরা মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। একটি অস্থায়ী ফুটবল মাঠ বানিয়ে দুটি হাতিকে ছেড়ে দেওয়া হয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করানোর চেষ্টা করা হয় তাদের দিয়ে। দুটি হাতি ধীর পায়ে হলেও শেষ পর্যন্ত একটি দলকে বেছে নিয়েছে। একদিকে ছিল মেক্সিকান পতাকার ওপর রাখা ঘাস, আরেক দিকে সবুজ পাতা রাখা ছিল দক্ষিণ আফ্রিকার পতাকার ওপর। হাতি দুটি মেক্সিকোর পতাকার ওপর রাখা ঘাস বেছে নেয়। মানে ১১ জুন দক্ষিণ আফ্রিকাকে হারাবে স্বাগতিকরা। প্রাণীকে দিয়ে বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যদ্বাণী করানোর প্রথা চালু...
Developed by BDITHOST