স্টাফ রিপোর্টার : শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনও অনেক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। সেই বাস্তবতায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করতে সরকার ধারাবাহিকভাবে বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু, এমপি। শনিবার (১১ জুলাই) সকালে নগরীর মনিচত্বরস্থ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।”...
Developed by BDITHOST