স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাই আরও পড়ো, আরও শেখো এবং সঠিক লক্ষ্য ঠিক করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাও। আজ শনিবার (২০ জুন) বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনোই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতের আত্মবিশ্বাসী ও মর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ...
Developed by BDITHOST