স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধাকে বিকশিত করার জন্য ও নিজেকে প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি। আজকে যারা শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে তাদের আমি অভিনন্দন জানাই। শনিবার (০৯ মে) সকাল দশটায় নগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের স্বনামধন্য, বরেণ্য এবং বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনারা আরও সুন্দর করে গড়ে তুলবেন যেন সারা বিশ্বে প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করতে পারে এবং রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে। তিনি বলেন, সারা বিশ্বে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ...
Developed by BDITHOST