অনলাইন ডেস্ক : নারী ফুটবলের যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দলগুলোর কোচিং প্যানেলে অবশ্যই দু’জন নারী কোচ রাখার নিয়ম করেছে ফিফা। কেবল তাই নয়, তাদের অবশ্যই প্রধান কোচ কিংবা সহকারী কোচ হতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত ফিফার সভায় নতুন বিধান অনুমোদন এবং তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশনা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আসন্ন অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ এবং ফিফা উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপ থেকেই এই নিয়ম প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ব্যাকরুম স্টাফে অন্তত দুইজন নারী থাকতে হবে, যার মধ্যে একজনকে প্রধান কোচ বা সহকারী কোচ হতে হবে। এই বিধান ফিফার অধীনে অনুষ্ঠিত সব নারী ফুটবল টুর্নামেন্টে প্রযোজ্য হবে, এর মধ্যে রয়েছে যুব ও সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতা, জাতীয় দলভিত্তিক এবং ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট। ফিফার প্রধান ফুটবল অফিসার জিল এলিস জানিয়েছেন, ‘বর্তমানে কোচিংয়ে নারীর...
Developed by BDITHOST