অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোপন বৈঠকে অংশ নিয়েছেন। দেশটির চলমান পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে তারা দীর্ঘ সাত ঘণ্টা বৈঠক করেছেন। এ সময় তারা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সোমবার (১০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। এ বিষয়টির ওপর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়েছেন। তিনি বলেন, বৈঠকটির প্রধান আলোচ্য বিষয় ছিল জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান এবং আবাসনব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি বৈঠকে ‘নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সমস্যাগুলো’ নিয়েও আলোচনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। এরপর থেকে ইরান ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এতে আঞ্চলিক উত্তেজনা...
Developed by BDITHOST