স্টাফ রিপোর্টার : রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীষর্ক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরীন। প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা বিনতে আখতার বলেন, বর্তমানে গুজব প্রতিরোধ অত্যন্ত সময়োপযোগী বিষয়। গুজব সবসময় যে ভিকটিমের জন্য ক্ষতিকর তা নয়, এটা মিডিয়াকর্মীদের জন্য অনেক সময় ভয়ংকর হতে পারে। বিভিন্ন পত্রিকার নামে ফটো কার্ড ছাপিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। গুজব দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। তিনি বলেন, পূর্বে গুজবের উদ্দেশ্য ছিল বিভ্রান্তি তৈরি করা। জনগণের মধ্যে বিভ্রান্তি...
Developed by BDITHOST