মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা বাজারে অটোরিক্সা উল্টে কমরেশ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধির চন্দ্র সরকারে ছেলে। নিহত কমরেশ তানোর উপজেলার কামারগাঁ শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। তিনি একজন এনজিও কর্মী বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট কামারগাঁ সড়কের গোছা বাজার এলাকায় অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে কমরেশের উপর অটোরিকশা চাপা পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের খবরে মোহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস...
Developed by BDITHOST