অনলাইন ডেস্ক : ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা অনুমান করা হয়। তবে সেই অনুমান হুবহু মিলে গেলে সেটি কাকতালীয় বলেই মনে হয়। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগেই ৩-০ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন লিওনেল মেসি। পরে সেই স্কোরলাইনেই জিতেছে আর্জেন্টিনা। ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মেসি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন তিনি। এই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান মেসি। একই সঙ্গে ভেঙেছেন ও ছুঁয়েছেন একাধিক রেকর্ড। তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ৩৯ বছর বয়সের দোরগোড়ায় থাকা মেসি এ ম্যাচে দেশের জার্সিতে...
Developed by BDITHOST