মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর প্রত্যাহার ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শার্শাবাসী। সোমবার (৬ এপ্রিল ) সকাল১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সামনে “শার্শাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বক্তব্য বলেন,আমরা দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দেখে আসছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ওই কর্মকর্তার মোবাইলে ফোন করলে তিনি তাকেও হুমকি দেন এবং তার অডিও রেকর্ড ফেসবুকে পোস্ট...
Developed by BDITHOST