মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নিয়াজ মাখদুম। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল। যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ্বালানি তেল নাভারণ এলাকার...
Developed by BDITHOST