নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:৪৩। ২৯ মার্চ, ২০২৬।

যশোরের সেই প্রিয়া এবার ইয়াবাসহ আটক

মার্চ ২৮, ২০২৬ ১১:১৩
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী, ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়া আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন এক সহযোগী। তিনি যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। তার বাড়ি শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। তার সহযোগীর নাম রোকেয়া বেগম। তিনি রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে। তাদের কাছ থেকে পুলিশ মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২০ টাকা উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে দুই নারী মাদকদ্রব্য বেচাকেনা করছে। সংবাদ পেয়ে তিনি ফোর্সসহ সেখানে অভিযান চালান এবং তৃষা আক্তার প্রিয়া ও রোকেয়া বেগমকে আটক করেন। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না

তিনি আরও জানান, তৃষা আক্তার প্রিয়া একজন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। মাসখানেক আগে যশোরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ শহরের রেলস্টেশন ষষ্ঠীতলা পাড়া থেকে মাদকদ্রব্য ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তৃষা আক্তার প্রিয়া শহরের কুখ্যাত সন্ত্রাসী, হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। আর পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত। পুলিশের হাতে মাদকসহ বহুবার আটক হয়েছেন প্রিয়া, কিন্তু মাদক ব্যবসা ছাড়েননি।

আরও পড়ুনঃ  স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।