মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী অভিযানে ধরা পড়া দুই যুবকের বিরুদ্ধে আদালত দিয়েছেন দৃষ্টান্তমূলক সাজা। হেরোইনসহ আটক হওয়া সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় শোনালেন অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক রেহেনা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না। মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই শার্শার পান্তাপাড়া গ্রামে ডিবির অভিযানে ধরা পড়ে ইয়াসিন ও সোহাগ। পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এসময় উদ্ধার হয় মোট ৬০০ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। ঘটনাটির পর এসআই খায়রুল আলম...
Developed by BDITHOST