নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১০:৪৩। ২৫ মার্চ, ২০২৬।

যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার

মার্চ ২২, ২০২৬ ৭:১৭
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলায় রোববার (২২ মার্চ) দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।

আরও পড়ুনঃ  যেসব প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাদবরের ছেলে, শিশু নুর মোহাম্মদকে হত্যা করে।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে বিজয়ী দাবি ট্রাম্পের

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই খোকন পলাতক ছিলেন। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তিনি বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।