অনলাইন ডেস্ক : চলতি ২০২৬ সালের মে এবং জুন— দু’মাসে যে তাপপ্রবাহ বয়ে গেছে যুক্তরাজ্যের ওপর দিয়ে, তাতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার মানুষ। দেশটির সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউএকএইচএসএ) থেকে গতকাল বৃহস্পতিবার প্রদান করা বিবৃতিতে বলা হয়েছে, গত মে এবং জুন মাসে তাপপ্রবাহজনিত শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৭ জনের। যুক্তরাজ্যের ইতিহাসে তাপপ্রবাহজনিত কারণে এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ২০২২ সালে। সে বছর মে-জুন মাসের তাপপ্রবাহে দেশটিতে ২ হাজার ৯৮৫ জনের প্রাণহানি হয়েছিল। তবে শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে চলতি বছর গরম ও তাপপ্রবাহজনিত কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। কারণ সাধারণভাবে আগস্ট মাস যুক্তরাজ্যে উষ্ণতম মাস হিসেবে পরিচিত। এপ্রিল-মে মাসে সাধারণত বসন্তকাল থাকে...
Developed by BDITHOST