অনলাইন ডেস্ক : ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আসার জন্য প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এ তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল। এই বিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই...
Developed by BDITHOST