অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ। সংশ্লিষ্ট তিন সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কথা ছিল, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে কিছু ক্রয়চুক্তি ঘোষণা করবেন। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, শুল্ক ও দ্বিপক্ষীয় সম্পর্কের দিকনির্দেশনা পরিষ্কার হলে ক্রয়চুক্তি আবার শুরু হতে পারে, তবে তা ‘প্রত্যাশিত সময়ে নয়।’ আনুষ্ঠানিকভাবে কেনা বন্ধের লিখিত নির্দেশ এখনো দেওয়া হয়নি, তাই চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো সম্ভব। কিন্তু ‘এ মুহূর্তে কোনো অগ্রগতি নেই’ বলেও জানিয়েছে সূত্রটি। রয়টার্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের...
Developed by BDITHOST