অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি এবং সংঘাতের অবসানে সংলাপ ও কূটনীতিকে সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরুর আগে মঙ্গলবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওই আহ্বান জানিয়েছেন। যদিও শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালি বেকারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়ার বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যে কোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর মাধ্যম হলো সংলাপ ও কূটনীতি। বিবৃতিতে বলা হয়েছে,...
Developed by BDITHOST