অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ হামলায় নিহত ১৫৫ জনের বিস্তারিত তথ্য মঙ্গলবার প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ও স্থানীয় গণমাধ্যম জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ৭৩ জন ছাত্র ও ৪৭ জন ছাত্রী নিহত হয়। আইআরআইবি তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, এ ছাড়া নিহতদের মধ্যে ছিলেন ২৬ জন শিক্ষক, সাতজন অভিভাবক, একটি স্কুলবাসের চালক এবং স্কুলসংলগ্ন একটি ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন। এর আগে নিহতের সংখ্যা ১৭৫ বলা হয়েছিল। ওই দিনই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করে। এর জবাবে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালায়। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে...
Developed by BDITHOST